Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৯, ২০২৪

কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ কমিটিকে ম্যানেজ করে প্রার্থী চূড়ান্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা তালা “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” নিয়োগ বোর্ড বসার আগেই দায়িত্বশীলদের ম্যানেজ করে অর্ধ কোটি টাকা বাণিজ্যে চার পদের বিপরীতে প্রার্থী চূড়ান্ত করার অভিযোগ উঠেছে।

আবেদনকারী প্রার্থী ও স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ বোর্ড বসার আগেই প্রার্থী মনোনীত করে তাদের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

জানা গেছে, অর্থবাণিজ্যের মাধ্যমে বিদ্যালয়ে নিয়োগের বিষয়টি জানাজানি হয়ে গেলে তালা উপজেলা সহকারী কমিশার (ভূমি) নিয়োগ স্থগিত করেন। এতে বিপাকে পড়েন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার শীল। এমতাবস্থায় তিনি ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদাসহ নিয়োগ কমিটির সদস্য, ডিজি প্রতিনিধি, জেলা প্রশাসক প্রতিনিধিসহ অন্যান্যদের বিশেষ সুবিধায় ম্যানেজ করে গত ১০ মে নিয়োগ সম্পন্ন করেন। অভিযোগ উঠেছে নিয়োগের জন্য অর্থগ্রহণকারী প্রার্থীদেরকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি পত্রিকায় চার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদের মধ্যে আছে সহকারী প্রধান শিক্ষক, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী। অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর সরদারকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে ১৫ লাখ টাকা, কৃষ্ণকাটি গ্রামের ইমরান মোড়লকে নৈশপ্রহরী পদে, আসাবুর মোড়লকে পরিচ্ছন্নতা কর্মী পদে এবং জালালপুর ইউনিয়নের জেটুয়া গ্রামের লিটু গাজীকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ দিতে ১২ লাখ টাকা করে উৎকোচ গ্রহণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার শীল ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা খোকন। আর এসব অপকর্মে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছেন নিয়োগ কমিটির সদস্যরা। তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের মনোনয়নপ্রাপ্ত ডিজি প্রতিনিধি, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিয়োগ কমিটির সদস্য আরাফাত হোসেন মুঠোফোনে বক্তব্য গ্রহণকালে তাদের বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয় কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার শীল ও ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা খোকন মুঠো ফোনে আলাপকালে ৫১ লাখ টাকার বিনিময়ে চার পদে প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

এ বিষয় জানার জন্য ডিজি প্রতিনিধি তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদারে মুঠো ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। টাকার বিনিময়ে নিয়োগের বিষয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ কোন বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয় জেলা প্রশাসকের প্রতিনিধি তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ কমিটির সদস্য আরাফাত হোসেন মুঠোফোনে জানান, আমাকে কেউ ম্যানেজ করেনি। পত্রিকায় ইতিমধ্যে যে সব প্রার্থীদের নাম প্রকাশ হয়েছে তাদের নেয়া হবেনা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পত্রিকায় যাদের নাম প্রকাশ হয়েছে তাদের যদি নিয়োগ হয় তা হলে আপনাদের অভিযোগ সত্য বলে প্রমাণিত হবে।

এ বিষয় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহজাহান কবিরের সাথে মুঠোফোনে ফোন দেয়া হলেন তিনি ফোন রিসিভ করেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.