মণিরামপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘কেউ আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমি সবসময় জনগণের উন্নয়নের জন্য কাজ করেছি। জনগণই আমার মূল শক্তি। একটি কুচক্রি মহল গুজব ছড়িয়ে আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো। নির্বাচনে আমার প্রতীক ঈগলে আপনারা ভোট দিবেন’।
গতকাল বিকেলে নির্বাচনী এলাকার দুর্বাডাঙ্গা ও খানপুর ইউনিয়নে পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ইউপি সদস্য নরিম মালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুবলীগ নেতা আশিকুর রহমান আশিক, মনির হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
- ১০ দফা দাবিতে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- নড়াইলে সংবাদ সম্মেলন করে আ.লীগের দুই নেতার পদত্যাগ
- কেশবপুরে বাংলা কিউআর ক্যাম্পেইন
- আব্দুলপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
- তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ