Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতি সভা
  • চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
  • যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত
  • মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ
  • মানিক পশারীর মরদেহ দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
  • জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে বিধবা ভাবীকে হত্যাচেষ্টার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreDecember 1, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে মৃত বড় ভাইয়ের জমি জোরপূর্বক দখলকে কেন্দ্র করে বিধবা বড় ভাবীকে মারপিট ও গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দেবর ও তাদের পুত্রদের বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার বরণডালী গ্রামে এ ঘটনার পরে ভুক্তভোগীকে আহত অবস্থায় উপজেলা সরকারি হসপিটালে ভর্তি করা হয়। ভুক্তভোগী মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৫৮)। এ ঘটনায় তার মেয়ের জামাই কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
সুফিয়া খাতুনের স্বামী মৃত মোসলেম উদ্দিন দশ বছর আগে মারা গেছেন। তার ছেলে দীর্ঘ দিন প্রবাসে। তিনি বাড়িতে একা বসবাস করেন। দীর্ঘদিন ধরে মৃত স্বামীর জমি তার ভাইয়েরা জোরপূর্বক ভোগ দখল করছেন। মৃত স্বামীর জমি সুফিয়াকে বুঝিয়ে দেয়ার কথা বললে দীর্ঘদিন ধরে মৃত মোসলেমের ভাইয়েরা বিধবা ভাবীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এমনকি তারা তাকে হত্যার হুমকি দিয়ে থাকে। এদিন পূর্ব পরিকল্পিতভাবে মৃত মোসলেমের ভাই আকবর আলী, জয়নাল উদ্দিন, আজগর আলী, জয়নালের পুত্র আবু সালাম হত্যার উদ্দেশ্য বাঁশের লাঠি দিয়ে মাথায় জোরে আঘাত করে এবং গলায় ফাঁস দিয়ে তাকে দিনে দুপুরে হত্যার চেষ্টা করে।
পরবর্তীতে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। সুফিয়া খাতুনের মেয়ের জামাই বাবর আলী হামলাকারী চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে বাদীর করা অভিযোগটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫

    November 2, 2026

    তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতি সভা

    November 2, 2026

    চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.