Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খারাপ কাজ করলে ক্ষমা হবে না : এমপি আজিজুল

banglarbhoreBy banglarbhoreJanuary 11, 2024Updated:January 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর থেকে
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বলেছেন, উপজেলায় কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না। কোন চাঁদাবাজি করা যাবে না। কোন মাদক ব্যাবসা ও মাদক সেবন করা যাবে না ঘের দখল, টেন্ডারবাজীসহ কোন দখলবাজি করা যাবে না। নিয়োগ বাণিজ্য করা যাবে না। কেশবপুরে মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকরি হবে। অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না। কেশবপুরে কেউ কোন খারাপ কাজ করলে তার কোন ক্ষমা হবে না। কেশবপুরে থাকবে সুন্দর পরিবেশ।
এমপি আজিজুল ইসলাম আরো বলেন, কেশবপুর উপজেলাবাসী আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যারা আমার জন্য কষ্ট করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কেশবপুর সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ভালোবাসার জায়গা। আমি তাঁদের অনুসারী। নির্বাচনে যারা আমাকে ভোট দেয়নি, আমার বাইরে নির্বাচন করেছে, তাদেরকে আঘাত করা যাবে না। তাদেরকে আঘাত করলে তাদের পরিবারের লোকজনও কষ্ট পাবে। আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমি চাই উপজেলার প্রতিটি পরিবার আমাকে যেন তাদের সন্তান মনে করে। আমি কেশবপুরবাসীর সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই। আমি আপনাদের সুখ-দুখের সাথী হয়ে থাকতে চাই। আমরা আইন মেনে চলবো। আমরা কেউ আইনের উর্ধ্বে নই।
গতকাল দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে উপস্থিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গতকাল সকালে ঢাকার বনানী কবরস্থানে প্রয়াত সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের কবর জিয়ারত করেন। দুপুর ১২ টায় তিনি যশোর বিমানবন্দরে আসলে শত শত নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে গাড়িবহর নিয়ে এমপি আজিজুল ইসলাম পাবলিক ময়দানে পৌছালে হাজার হাজার নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শামীম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগনেতা তরিকুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.