Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

খালে অবৈধ বাঁধ, কৃষকদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhore12 January, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে রেকর্ড়ীয় খালে বাঁধ দিয়ে মৎস্য ঘের করায় পানি চলাচল বন্ধ। ফলে অনাবাদি ৩ শতাধিক ফসলী জমি। বাঁধ কেটে দিয়ে কালভার্ড নির্মাণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
গতকাল বেলা ১২ টায় উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের দরগাবাড়ি খালের বাঁধের ওপর এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহন করে দুই গ্রামের ৩ শতাধিক কৃষক।
মানববন্ধন থেকে ভুক্তভোগী কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে দরগাবাড়ি ২ কিলোমিটার রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে ব্যক্তিস্বার্থে ২০০৮ সাল থেকে মৎস্য ঘের করে আসছে। যার ফলে পঞ্চকরণ ও খারইখালী দুই গ্রামের ৫ শতাধিক পরিবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় সৃষ্টিসহ প্রায় সাড়ে ৩শ’ বিঘা জমিতে আমন ধান, রবি শষ্য ফসল ফলাতে পারছে না। জমি থাকছে বছরের পর বছর অনাবাদি। স্থানীয় কৃষকরা এ দুর্ভোগ থেকে রক্ষা পেতে খালের ওপর অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি চলাচলের জন্য একটি কালভার্ড নির্মাণের জোর দাবি জানান স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের প্রতি।
বিক্ষোভ ও মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন কৃষক সরোয়ার শেখ, লাল চান বাদশা, হানিফ শরীফ, শংকর কুমার বিশ্বাস, আবজাল কাজি, নাসির উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য মশিউর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য মোমেনা বেগম, সাবেক ইউপি সদস্য খলিল শরীফ, গিয়াস উদ্দিন হাওলাদার, জালাল শরীফ, সোহেল হাওলাদারসহ স্থানীয়রা।
এ বিষয়ে পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, জনাসাধারণের চলাচলের জন্য দুই জন সমাজ সেবকের অর্থায়নে দরগাবাড়ি খালে বাঁধ দেওয়া হয়েছিল। তবে, ওখানে মাছ চাষ করছে কিনা আমার জানানেই। তিনি মৎস্য ঘের ব্যবসার সাথে জড়িত নন।
এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, পানি চলাচলের রেকডীয় কোন খালই অবৈধ বাঁধ দেয়া যাবে না। পঞ্চকরণের খালের বিষয়টি তিনি অবহিত নন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.