Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনা-৬ : নদ-নদী ও পরিবেশ সুরক্ষার অঙ্গীকার প্রার্থীদের

banglarbhoreBy banglarbhoreJanuary 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। তারা বলেছেন, টেকসই বেড়িবাঁধের অভাবে দুর্যোগের ঝুঁকিতে উপকূলীয় জনপদের মানুষ। এরপর অবৈধ দখল, দূষণ, ভরাট ও ভাঙ্গনের কারণে নদী পাড়ের মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। লবণাক্ততার কারণে এই দুর্ভোগ আরো বাড়ছে। নির্বাচিত হতে পারলে এই দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গতকাল সকালে খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদকাটীতে কপোতাক্ষ পাড়ে ‘নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় সংসদ সদস্য প্রার্থীদের অঙ্গীকার’ শীর্ষক ভোটার-প্রার্থী মুখোমুখি অনুষ্ঠানের এ সব কথা বলেন তারা। ‘ওয়াটারকিপার্স-বাংলাদেশ’, ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’, ‘অনির্বাণ লাইব্রেরি’ এবং ‘কোস্টাল ভয়েস অব বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান ও তৃণমূল বিএনপির নাদির উদ্দিন। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান, সিলেটের সুরমা রিভারকিপার আবদুল করিম কিম, কোস্টাল ভয়েসের সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক কৌশিক দে, সিনিয়র সাংবাদিক রকিব উদ্দিন পান্নু, অনির্বাণ লাইব্রেরির সভাপতি রহিমা আক্তার শম্পা ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে উত্থাপিত প্রস্তাবনায় বলা হয়, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ঝুঁকিপূর্ণ বিশেষ এলাকা ঘোষণা করতে হবে। ওই জনপদের সুরক্ষা ও উন্নয়নে প্রতি অর্থ-বছরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। টেকসই উন্নয়নের জন্য উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। নিরাপদ খাবার পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করতে হবে। দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আদলে ‘একটি বাড়ি একটি শেল্টার হোম’, কার্যক্রম শুরু করতে হবে। উপকূলের রক্ষাকবচ বিশ্বঐতিহ্য সুন্দরবনের ইকোসিস্টেম রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বৃক্ষরোপনের মাধ্যমে উপকূলে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে।
ওই সকল প্রস্তাবনার সঙ্গে একমত প্রকাশ করেন আওয়ামী লীগ প্রার্থী মো. রশীদুজ্জামান এবং তৃণমূল বিএনপি নেতা নাদির উদ্দিন খান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন নদ-নদী ও পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও নাগরিক নেতৃবৃন্দসহ সবাই মিলে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে পরিবেশ ইস্যু কার্যকর হবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা বলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.