Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
  • যশোরে চেতনানাশক স্প্রে করে ২৮ ভরি স্বর্ণ ও টাকা চুরি
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • যশোরে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম : তদন্ত চেয়ে ‘জুলাই যোদ্ধা’ রাকিবের স্মারকলিপি
  • প্রতিবন্ধী সিয়ামের খাতা অবমূল্যায়নের অভিযোগ: ডিসির কাছে বাবার স্মারকলিপি
  • কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া ক্যাম্প
  • যশোরে যুবনেতা সাদিকের মৃত্যুবার্ষিকী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণমাধ্যমকর্মী ও তাদের প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে যশোরে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি চ্যানেল আই এর যশোর প্রতিনিধি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক নূর ইসলাম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা এবং সন্ত্রাসী হামলা করে হত্যাকান্ড চালানো হয়েছে। এসব ঘটনার পরেও সাবেক পদত্যাগ করা আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনায় নিরব ভূমিকা পালন করেছে।

সাংবাদিকরা আরও বলেন, বর্তমান সময়ে সাধারণ শিক্ষার্থীদের স্বৈরাচার সরকার পতনের আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণীর কুচক্রী, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ সকল হামলার ঘটনা ঘটাচ্ছে। আমরা চাই গণমাধ্যমে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক এবং একইসাথে এসকল নাশকতার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং মফস্বলসহ সকল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা হোক।

মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বুলবুল শহীদ খান হিমেল, যায়যায়দিন এর নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান মিলন, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, দৈনিক রানার পত্রিকার প্রকাশক উত্তম কুমার ঘোষ, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক জুয়েল মৃধা, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপিনাথ দাস, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি এ্যান্টনি দাস অপুসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিবেদক ও ফটো সাংবাদিকবৃন্দরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ

    August 11, 2026

    যশোরে চেতনানাশক স্প্রে করে ২৮ ভরি স্বর্ণ ও টাকা চুরি

    August 11, 2026

    তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.