Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা
  • ঐ বিজয়ের কেতন ওড়ে
  • মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, July 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় আ.লীগ নেতার দখলে থাকা ১৪ একর সরকারি জমি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreJanuary 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা ও তার সহযোগিদের অবৈধ দখলে থাকা ১৪ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে  সরকারি জমি (জলমহাল) অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।
জানা যায়, চৌগাছা পৌরসভার চৌগাছা মৌজার আরএস খতিয়ান-১ এর ২৭টি আলাদা দাগের ১৪ দশমিক ১০০ একর জমি জলমহাল হিসেবে ছিল। এই জলমহাল দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কাউন্সিলর গোলাম মোস্তফার নেতৃত্বে জোরপূর্বক দখলে রেখে মাছ চাষ করতেন। শুধু দখলই নয়, এই জলমহালের জমির শ্রেণি পরিবর্তন করে ধানী জমি হিসেবে নিজেদের নামে রেকর্ড করে নেন। বিষয়টি বুঝতে পেরে ভূমি অফিস রেকর্ড সংশোধন করে জলমহালে ফিরিয়ে নেয়ার জন্য মিসকেস করেন। অবৈধভাবে নিজেদের নামে দখলকারী ব্যক্তিরা দেওয়ানী মামলা করে। মামলায় তারা আদালতে হেরে যান। তারপরও অবৈধভাবে জলমহালটি তারা দখলে রেখেছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর স্থানীয়দের তোপের মুখে অবৈধ দখলদারচক্রটির এলাকা ছাড়া হয়। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে চালিয়ে ওই জমিতে  লাল পতাকা ও সাইনবোর্ড টানিয়ে সরকারি দখলে নিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হলো। এটি আমাদের বড় অর্জন। অবৈধ দখল মুক্ত করে সরকারি সম্পদ ফিরিয়ে আনার অভিযান অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন

December 1, 2025

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

December 1, 2025

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

December 1, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.