Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১১, ২০২৩

চৌগাছায় গাছি সমবায় সমিতির সনদ বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১১, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খেজুর গুড়ের হাট ওয়েব সাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় সরাসরি গাছিদের কাছ থেকে খাঁটি খেজুর গুড় সংগ্রহের জন্য খেজুর গুড়ের হাট ওয়েবসাইটের উদ্বোধন এবং খেজুর গাছ কাটা গাছিদের মধ্যে সমবায় সমিতির সনদ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে ওয়েব সাইটের উদ্বোধন এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হোসেন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিনশতাধিক খেঁজুর গাছ কাটা গাছি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, যশোরের ঐতিহ্যবাহী খেঁজুর রস ও গুড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে গত দুই বছর ধরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত মৌসুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি খেজুর বাগান করাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কপোতাক্ষ ও ভৈরব নদের দুই পাড়সহ বিভিন্ন স্থানে পঞ্চাশ লক্ষাধিক খেজুর গাছ ও বীজ রোপণ করা হয়েছে। গতবছর উপজেলায় খেজুর গুড়ের মেলা করা হয়েছে। যা প্রতিবছর ১ মাঘ থেকে নিয়মিত অনুষ্ঠিত হবে।
তিনি গাছিদের উদ্দেশ্য করে বলেন, এখন থেকে প্রতিবছর উপজেলায় যত খেজুর বিজ হবে সব বিজ রোপণ করে দিতে হবে। দেখা যাবে দুই থেকে তিন বছরের মধ্যে উপজেলার খেঁজুর গুড়ের ঐতিহ্য ফিরে এসেছে।
তিনি গাছিদের প্রতি অনুরোধ রেখে বলেন, আগে উপজেলায় আড়াই শতাধিক খেজুর গুড়ের কারখানা ছিলো। ইটভাটায় গাছ বিক্রি করে দেয়ায় কালক্রমে সে ঐতিহ্য ধ্বংসের পথে। মনে রাখবেন ইটভাটায় কোন খেজুর গাছ বিক্রি করা যাবে না। তাহলে কয়েক বছরের মধ্যে এই এলাকায় খেজুর গুড়ের ঐতিহ্য ফিরে আসবে। তিনি বলেন, আপনাদের সমাবায় সমিতি করে দেয়া হয়েছে, ওয়েবসাইট করে দেয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মানুষ অনলাইনে সরাসরি আপনাদের কাছ থেকে খাটি খেজুর গুড় কিনতে পারবেন।
তিনি গাছিদের বলেন, দয়া করে গুড়ে কোন ভেজাল দেবেন না। তিনি বলেন, এই সমবায় সমিতির মাধ্যমে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। গত দুই বছরের মতো আপনারা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সকল প্রকার কৃষি প্রণোদনা পাবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.