Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৩, ২০২৪

চৌগাছায় হত্যা মামলার প্রধান আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় রাবেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুরে শহরের সবজি বাজারে এই ঘটনাটি ঘটে। তামিম উপজেলার বাঘারদাড়ি গ্রামের তাজউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার বাঘারদাড়ি গ্রামের রাবেয়া খাতুন নামে এক গৃহবধূ নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার প্রতিবেশি তামিমদের বাড়ির প্রাচীরের মধ্যে ডোবা থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম প্রতিবেশি তামিম, তার পিতা তাজ উদ্দিন ও চাচা জসিম উদ্দিনকে আসামি করে মামলা করেন। শুক্রবার দুপুরে চৌগাছা সবজি বাজারে তামিমকে দেখতে পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন জানান, তামিম রাবেয়া হত্যার প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুই আসামি পলাতক রয়েছে। তাদের আটকে অভিযান চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি প্রতিবেশি তামিমের কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলেন রাবেয়া বেগম। সেই পাওনা টাকার জন্য তামিম চাপ দেন। তাৎক্ষণিকভাবে পাওনা টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। গত ৮ ডিসেম্বর রোববার রাত ৭টার দিকে প্রতিবেশির বাড়িতে টেলিভিশন দেখে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন রাবেয়া বেগম। দুই দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশি তাজুল ইসলামের বাড়ির পাশে রাবেয়া বেগমের ব্যবহৃত একটি জুতা ও ছোট টর্চ লাইট পড়ে থাকতে দেখেন স্বজনরা। সেখানে খোঁজ করে দেখেন নলকূপের পানি ফেলা গর্তে রাবেয়া বেগমের ওড়নার কিছু অংশ ভেসে আছে। এ সময় গর্ত থেকে নিহতের মরদেহ শনাক্ত করা হয়।

চৌগাছা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম

দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার

কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.