Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় এমপি তুহিনের সর্তকীকরণ বার্তা প্রচার

banglarbhoreBy banglarbhoreJanuary 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা প্রতিনিধি
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিনের পক্ষ থেকে নির্বাচনী পরবর্তী সহিংসতা এড়াতে নেতাকর্মীদের সর্তকীকরণ বার্তা দিয়ে মাইকিং করা হয়েছে। গতকাল দিনভর ঝিকরগাছার বিভিন্ন স্থানে এ মাইকিং শুনতে পাওয়া গেছে। এর আগে বুধবার সন্ধ্যায়ও মাইকিং করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
মাইকিংয়ে বলা হচ্ছে, ‘প্রিয় চৌগাছা-ঝিকরগাছা উপজেলাবাসী। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। দয়া করে নির্বাচন পরবর্তী কোন ধরনের সহিংসতা কার্যক্রমে জড়াবেন না। আমরা শান্তি ও স্বস্তিতে বিশ্বাসী। যদি কেউ কোনো ধরণের সহিংসতায় জড়ান তাহলে, তার দায় তাকেই বহন করতে হবে’।
ঝিকরগাছার বশির ভয়েজের স্বত্ত্বাধিকারী বশির উদ্দিন বলেন, সহিংসতা এড়ানোর জন্য ঝিকরগাছার সকল ইউনিয়নেও মাইকিং করা হচ্ছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিকরগাছার নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা বলেন, সাংসদ তৌহিদুজ্জামান তুহিনের নির্দেশেই সহিংসতা এড়াতে মাইকিং করা হচ্ছে। আমরা মারামারি-হানাহানিতে বিশ্বাসী নই। যারা এসব কাজে লিপ্ত হবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।
নির্বাচনকে কেন্দ্র করে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া, আন্দোলপোতা, বারবাকপুর ও বাঁকড়ায় বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে নির্বাচনের দিন শিমুলিয়ার আন্দোলপোতা গ্রামের দুই যুবককে ছুরিকাঘাত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.