Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় জমির মিউটেশন প্রক্রিয়া সহজতর করতে প্রশিক্ষণ

banglarbhoreBy banglarbhoreOctober 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় জমির মিউটেশন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে দলিল লেখক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং অনলাইনে আবেদনকারী কম্পিউটার অপারেটরদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন সহায়তা (এডিপি) তহবিলের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং জেলা রেজিস্ট্রার আবু তালেব।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, সাব-রেজিস্ট্রার শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা শাহ্ আলম, আইসিটি কর্মকর্তা অহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, পিআইও জালাল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি আকবার আলী ও সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবন, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, উপজেলা প্রশাসন স্কুল ভবন, উপজেলা পরিষদ ওয়াকওয়ে ও পাবলিক টয়লেটের উদ্বোধন করেন।

জমি ঝিকরগাছা প্রশিক্ষণ মিউটেশন প্রক্রিয়া
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.