Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় শিক্ষকের পিটুনির শিকার ৬ ছাত্রের দুই জনের অন্যত্র ভর্তি

banglarbhoreBy banglarbhoreFebruary 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা

নাঈমের সাথে ফতেমার প্রেমের সম্পর্কের কথা বলে দেয়ায় দুই শিক্ষকের হাতে বেদম প্রহরের শিকার হয়ে দুইজন ছাত্রকে বাধ্যতামূলক এবং স্বেচ্ছায় ৪ জন ছাত্র টিসি (স্কুল পরিবর্তন) নিয়ে অন্যত্র চলে গিয়েছে। এ ঘটনা প্রকাশ হলে কর্তৃপক্ষ ছাত্রদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবেন বলে অভিভাবকরা ভয়ে আছেন। এমন ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের এসএমপিকে হাই স্কুলে। অভিযোগ উঠেছে স্কুলের সহকারী শিক্ষক আকবর আলী এবং আব্দুল গণির বিরুদ্ধে।

টিসি (স্কুল পরিবর্তন) নিয়ে চলে গিয়েছে অষ্টম শ্রেণীর আল-আমিন, আলী হোসেন, আবির হোসেন, হাবিবুর রহমান হাবিব এবং নবম শ্রেণীর বিপ্লব হোসেন ও শুভ।

নাম প্রকাশ না করার শর্তে নতুন স্কুলে ভর্তি হওয়া ছাত্র সবুজ (ছদ্মনাম) জানায়, সম্ভবত ১৯ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণীর ছাত্রী ফাতেমা খাতুনের সাথে দশম শ্রেণীর ছাত্র নাঈম হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার প্রমাণ জানতে চান ফাতেমার মা সুফিয়া বেগম। ৬ ছাত্র সুফিয়া বেগমের বাড়িতে গিয়ে প্রেমের সম্পর্কের প্রমাণসহ জানিয়ে আসে। এরপর সুফিয়া বেগম এবং নাঈম হোসেন স্কুলে গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ জানায়।

অভিযোগের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি সকালে এসএমপিকে স্কুলের সহকারী শিক্ষক আকবর আলী এবং আব্দুল গনি অষ্টম শ্রেণীর ছাত্র আল আমিন, আলী হোসেন, হাবিব, আবির এবং নবম শ্রেণীর ছাত্র বিপ্লব হোসেন, শুভকে অফিসে ডেকে নিয়ে বেদম মারপিট করেন। এবং তাদেরকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেন। এ সময় শিক্ষক বাবলুর রহমান তার সন্তান অষ্টম শ্রেণীর ছাত্র তাসিমকেও প্রহার করেন। শিক্ষকদের মারপিটে ওই ছাত্ররা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ ব্যাপারে সবুজের (ছদ্মনাম) মা সালেহা (ছদ্মনাম) বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জানান, আমরা অভিভাবকরা স্কুলে গিয়ে সন্তানদের গরু পিটুনির কারণ জানতে চাইলে স্কুলের হুজুর স্যার আব্দুল গনি ধমকের সুরে জানান, তোমাদের ছেলেকে পুলিশে দেয়া হয়নি সেটাই তোমাদের কপাল ভালো। প্রধান শিক্ষক ও একই সুরে সুর মিলিয়েছেন। ছাত্রদের অভিভাবকগণ জানান, পেটানোর পর টিসি দেয়া চরম অন্যায় হয়েছে। এটা হল একই ব্যক্তির দুইবার সাজা দেয়ার মত। আমরা এর বিচার চাই।

এই স্কুলে দীর্ঘদিন কমিটি না থাকায় স্কুলটির দূরবস্থা এখন চরমে উঠেছে। শিক্ষাব্যবস্থা এবং শৃঙ্খলা ভেঙে পড়েছে।
এ ব্যাপারে এসএমপিকে হাই স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ঘটনা নিয়ে ঝামেলা করছেন কেন? আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।

ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, এমন ঘটনা আমি এই প্রথম শুনলাম। এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের জন্য বলবো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.