মহেশপুর সংবাদদাতা
মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ইছামতি নদীর পাড়ের জামগাছ থেকে ইসরাফিল হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ইসরাফিল ওই গ্রামের আমিন মন্ডলের ছেলে।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, শুক্রবার রাতে বাড়ি না ফেরায় নিখোঁজ ছিলেন ইসরাফিল হোসেন। অনেক খোজাখুজির পরেও কোন সন্ধান মেলেনি তার। পরদিন সকালে এলাকাবাসী নদীর পাড়ের জামগাছে জাল দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত তার মরদেহ দেখতে পান।
মহেশপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
শিরোনাম:
- বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা
- স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি
- বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ
- সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার
- ভবদহে জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল পরিষ্কারে স্বেচ্ছাশ্রম
- বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল (ভিডিও সহ)
- মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন
- বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য
