Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে যুবলীগ নেতাকে হত্যার হুমকি, নৌকার প্রার্থীর বিরুদ্ধে জিডি

banglarbhoreBy banglarbhoreDecember 27, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনকে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় তাহজীব আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আশফাক মাহমুদ।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের চাকলাপাড়ার পুরাতন হাটখোলার মসজিদ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে তাকে এ হুমকি দেওয়া হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে আশফাক মাহমুদ বলেন, ‘জেলা শহরের চাকলাপাড়ার পুরাতন হাটখোলার মসজিদ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে আমার ব্যবসায়ীক পার্টনার মামুনুর রশিদের সঙ্গে বসে কথা বলছিলাম। হঠাৎ তাহজীব আলম সেখানে তার লোকজন নিয়ে উপস্থিত হন। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা যুবলীগ কর্মী আহাদ আলীকে মারধর করতে থাকেন। আমি বেরিয়ে এলে আমাকেও অকথ্য ভাষায় গালমন্দ করে এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কথা বলেন।’
তিনি আরও বলেন, এ সময় আমি তাকে বলি- জনগণ আপনাকে ভোট না দিলে আমার কী করার আছে? পরে তাহজীব আলম তার বডিগার্ডকে বলে- গুলি কর। এ সময় পাশের থাকা লোক এগিয়ে এলে আমাকে ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকদের খুন-জখমের ভয় দেখিয়ে সেখান থেকে চলে যান।’
এ বিষয়ে আশফাক মাহমুদ বলেন, এ ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। সেখানে আমার বক্তব্য দেয়া আছে, আপনারা লিখতে পারেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য তাহীজব আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার ব্যক্তিগত সহকারী রোকনুজ্জামান রিপন বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে থেকে দলের সব সুবিধা নিয়েছে আশফাক মাহমুদ। তিনি যুবলীগের নেতা হয়েও নৌকার বিপক্ষে অবস্থান নেয়ায় তাহজীব আলমের সঙ্গে তার কিছু কথা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে গুলি করা হবে এ ধরনের অভিযোগ সত্য না। দলের সিনিয়র নেতা এমন করলে একজন নৌকার প্রার্থী তাকে কিছু কথা বলতেই পারেন।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন জানান, আশফাক মাহমুদ একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ একজন দিতেই পারে। সেটি তদন্ত শেষ হলেই বোঝা যাবে আসলেই ঘটনা কী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.