ঝিনাইদহ প্রতিনিধি
গতকাল বিকেল ৩টা থেকে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে একে একে বাড়তে থাকতে মানুষের ভিড়।
ঝিনাইদহ-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল আর তার প্রতীক ঈগর শ্লোগানে মুখরিত হয় মাঠ ও আশেপাশের এলাকা। জেলা শহর ঝিনাইদহ যেন মুহূর্তে পরিণত হয় জনসমুদ্রে।
শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষের সাথে এ সমাগম সম্পর্কে আলাপ করলে তারা বলেন, নিকট অতীতে এত ব্যাপক জনসমাগম তারা দেখেননি। এর আগে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, কালীচরণপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই প্রজ্জ্বলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে শহরে ঈগল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী মিছিল হয়। পরে তিনি সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেবপুর বাজারে নির্বাচনী পথসভায় আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !