বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৯০ টন পেঁয়াজ ৫ দিন পরে খালাস হয়েছে। গতকাল সন্ধ্যায় পেঁয়াজ খালাস হয়েছে।
বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, টিসিবি ৯০ টন পেঁয়াজ আমদানি করে। ৭ ডিসেম্বর ৩টি ভারতীয় ট্রাকে পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। ট্রাকগুলো বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষায় ছিল।
মেসার্স কনফিডেন্স ফ্রেড অ্যাসোসিয়েড সি অ্যান্ড এফ এজেন্টের প্রতিনিধি হালান শরীফ বলেন, পণ্য আমদানির ডকুমেন্ট সোমবার সকালে পেয়েছি। বন্দর থেকে পণ্য ছাড় করতে কাস্টমসে ডকুমেন্টস জমা দেয়া হয়। কাস্টমস ও বন্দরের কার্যক্রম শেষে সন্ধ্যায় বন্দর থেকে ছাড় করা হয়।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা