Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১১, ২০২৪

ডা. সরজীৎ : তের বছরেও শেষ হয়নি ১০ দিনের ছুটি!

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সরজীৎ কুমার কুন্ডু ১০ দিনের ছুটি নিয়ে আর কর্মস্থলে ফিরে আসেননি। গত ১৩ বছর ধরে তিনি লাপাত্তা। তার কোন খবরও জানেন না হাসপাতালের কর্মকর্তারা।
হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছে, ডা. সরজীৎ কুমার কুন্ডু ২০১০ সালের ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ২০ আগস্ট জমা দেয়া আবেদনপত্রে উল্লেখ করা হয় শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা গ্রহণের জন্য তার ১০ দিনের ছুটির জরুরি প্রয়োজন। ছুটি মঞ্জুরের পর তিনি কর্মস্থল ত্যাগ করলেও আর ফেরেননি হাসপাতালে। তার বাড়ি ঝিকরগাছা উপজেলায় খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি। সরকারের নিয়মনীতি না মেনে তিনি নিজের ইচ্ছায় কর্মস্থলে বছরের পর বছর অনুপস্থিত রয়েছেন।
সূত্রটি আরও জানায়, কর্মস্থলে হাজির হওয়ার জন্য কর্তৃপক্ষ বিগত দিনে তাকে নানাভাবে তাগিদ দিলেও তিনি কর্ণপাত করেননি। ডা. সরজীৎ কুমার কুন্ডুর পদটি বিলুপ্ত করে নতুন পদ সৃষ্টির জন্য কয়েক বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অন্তত ১৫টি পত্র পাঠানো হলেও কোন ফলাফল মেলেনি। ফলে বিষয়টি অমীমাংশিতই থেকে গেছে।
এদিকে, একটি সূত্রের দাবি অসুস্থতাজনিত ছুটি নেয়ার পরে ডা. সরজীৎ কুমার কুন্ডু বিদেশ পাড়ি জমান। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। তবে কোন দেশে তিনি আছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ডা. সরজীৎ কুমার কুন্ডু ছুটি ও অনুপস্থিত থাকার বিষয়টি তাকে কেউ অবগত করেননি। সত্য হলে বিষয়টি নিষ্পত্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে জোরালোভাবে আলোচনা করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.