নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ার জলাবদ্বতা নিরাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমের শেষের দিকে অতিবর্ষণে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শোলমারি রেগুলেটর পরিদর্শন পূর্বক কয়েকটি পদক্ষেপ করা হয়েছে।
সাম্প্রতিক ভারি বর্ষণে উপজেলার বিল ডাকাতিয়া,শাহাপুর,রামকৃষ্ণ পুর, মাধবকাঠি, খলশী, মির্জাপুর, কাটাখালি বিলসহ বিভিন্ন বিলের জলনিস্কাশন সুব্যবস্থা না থাকায় এবং খাল-জলাশয়গুলো কতিপয় প্রভাবশালী ব্যক্তি বাঁধ-নেট-পাটা দিয়ে ঘিরে রাখায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তির পথ খুঁজতে শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা ােশারফ হোসেন মফিজের উদ্যোগে উপজেলা প্রশাসন ও পানি উনয়ন বোর্ডের কর্মকর্তারা শোলমারী স্লুইস গেট পরিদর্শনে যান।
উল্লেখ্য, সমগ্র বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়ার আশ-পাশের সকল বিলের পানি নিস্কাশনের একমাত্র প শোলমারী স্লুইস গেট। গতবছর অক্টোবর মাসে বিল ডাকাতিয়া অঞ্চল তলিয়ে যাওয়ায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে স্বেছাশ্রমে পলি অপসারণসহ নানামুখি কার্যক্রম পরিচালনা করা হয়। তারপর আবারও শোলমারী গেটের সামনে নদীতে পলি জমায় পানি নিষ্কাশনের ব্যবস্থা আবারও অচল হয়ে পড়ায় বিলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুমুরিয়া অঞ্চলের পানি নিস্কাশনের উপায় নির্ধারণের লক্ষ্যে সকলের উপস্থিতির কথা শুনে অসংখ্য ভুক্তভোগী শোলমারী গেটের সামনে জড়ো হয়ে অবিলম্বে গেটের সামনে জমা পলি অপসারণের দাবি জানান।
এ প্রসঙ্গে খুলনা পান্নি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান বলেন, শোলমারী গেটের মুখে পলি জমার ফলে ঠিকমতা পানি নিস্কাশন হচ্ছে না। পরিস্থিতি দেখে স্কেভেটর দিয়ে পলি অপসারণ শুরু করা হয়েছে। এছাড়া ৪টি উচক্ষমতার পাম্প লাগিয়ে ভেতরের পানি বাইরে ফেলা হবে। তখন ওই পলিও অপসারণ হবে।
বিএনপি নেতা মোশারফ হােসেন মফিজ বলেন, অবিলম্বে সমগ্র ডুমুরিয়ার পানিনিষ্কাশনে আমরা স্বেছাশ্রমে গেটের সামনে থেকে পলি অপসারণ করবো। বিল ডাকাতিয়া অঞ্চলের (রংপুর) ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, জরুরি ব্যবস্থা নিতে পারলে আমাদের শেষ রক্ষা হবে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, পানি উন্নয়ন বোর্ড পলি অপসারণ কাজ শুরু করেছে। উচক্ষমতার ৪টি পাম্প চালু হলে পরিস্থিতির আরো উন্নতি ঘটবে।
##
শিরোনাম:
- যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
- যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
- খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
- শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
- যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
- যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
- ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
- মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
