Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুদক যশোরের মতবিনিময় : যশোর ও নড়াইলে আরও ২৫০ স্কুলে সততা স্টোর স্থাপনের উদ্যোগ

banglarbhoreBy banglarbhoreMarch 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী চর্চাকে উৎসাহিত করতে যশোর ও নড়াইলে আরও ২৫০ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আজ (রোববার) বিকেলে মতবিনিময়কালে দুর্নীতি দমন কমিশন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন একথা জানান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যশোর ও নড়াইলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এই দুই জেলার ২৫০ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী চর্চাকে উৎসাহিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মানসিকতা গড়ে তুলতে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে সম্পৃক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক যশোরের সভাপতি সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, সহসভাপতি মুক্তিযোদ্ধা সালেহা বেগম, দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আশরাফুল আলম বিপ্লব ও জুলফিকার আলী ভুট্টো, দুপ্রক সদস্য ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, হাবিবুর রহমান মিলন, নজরুল ইসলাম বুলবুল, সুনীল কুমার দাস, মোতাহার হোসেন প্রমুখ। এছাড়াও দুদক’র কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.