Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  • মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল
  • কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
  • সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
  • চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ আটক ১০
  • রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্বৃত্ত উল্লেখ করে বিএনপি থেকে বেনাপোলের তবিকে অব্যাহতি

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৫, ২০২৫No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
দুর্বৃত্ত উল্লেখ করে বিএনপি থেকে বেনাপোলের তবিকে অব্যাহতি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বেনাপোলে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকা বিএনপির ‘বিতর্কিত’ নেতা তবিবুর রহমান তবিকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল তাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

তবিবুর রহমান তবি প্রস্তাবিত বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড ছোটআঁচড়া গ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে, এ ধরনের দুর্বৃত্তের বিষয়ে কোন পদক্ষেপ না নেয়া বা জেলা বিএনপিকে অবহিত না করার জন্য বেনাপোল পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সূত্র মতে, বেনাপোলের আজিজ মিষ্টি ভান্ডার থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় এবং বন্দরের মধ্যে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিএনপি নেতা তবিবুর রহমান তবির বিরুদ্ধে। এর আগে তবির বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও ওঠে। এ নিয়ে সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ ছিল। কিন্তু বেনাপোলের বিএনপির নেতারা বিষয়টি জানলেও কোন ব্যবস্থা নেননি। গতকাল যশোর জেলা বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয় ‘গুরুতর অপরাধে জড়িত থাকা ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রস্তাবিত বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড ছোটআঁচড়া গ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হল।’

দলের সকল প্রকার নেতাকর্মীদের তার সাথে কোন রকম সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হল।

অব্যাহতি তবি দুর্বৃত্ত বিএনপি বেনাপোল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

মে ৩১, ২০২৬

মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মে ৩১, ২০২৬

কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মে ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.