নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করার লক্ষ্যে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তরফদার। গতকাল বিকেলে বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দোহাকুলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শওকত হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাপার যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, উপজেলা যুব সংহতির সভাপতি সোলাইমান শিকদার, কৃষক পার্টির সভাপতি মশিয়ার রহমান, পৌর সদস্য সচিব আব্দুল গফ্ফার, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি হাফিজুর রহমানসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা