Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১, ২০২৩

নড়াইলে ইমামের ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় মাওলানা শহিদুল ইসলামসহ তার পরিবারের কেউ ঘরে ছিলেন না। গত তিনদিন আগে মাওলানা শহিদুল ইসলাম গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামে বেড়াতে যান।
আগুনে দেড় ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, বইখাতা, বিছানাসহ টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের পাশে পরিবারসহ ইমামের থাকার জন্য বসত ঘরটি নির্মাণ করে দেয়া হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আমির হোসেনসহ সদস্যদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ইমামের থাকার ঘরে আগুন দিয়েছে। এর আগে সিঁদ কেটে ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ইমামের জন্য যে জমিতে বসতঘর করা হয়েছে, তার পাশেই প্রতিপক্ষের জমি রয়েছে। ইমামের বসতঘরের বাথরুম নিয়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন মসজিদ কমিটির লোকজন। এ ঘটনায় শুক্রবার থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি

সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.