Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে জয় একপ্রকার নিশ্চিত মাশরাফী ও মুক্তির

banglarbhoreBy banglarbhoreJanuary 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে নৌকার দুই প্রার্থী মাশরাফী ও মুক্তির জয় একপ্রকার নিশ্চিত। নড়াইল-১ ও নড়াইল-২ আসনের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় মানুষের মধ্যে নির্বাচনী উৎস-আমেজ জমে উঠেছে।
এই দুই আসনের মানুষের সাথে কথা বলে জানা যায় নড়াইলের মানুষ নৌকার ওপর বিশ্বাসী। তারা কোনো ব্যক্তিকে নয়, সকলে বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ, সেই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ওপর ভরসা করে এবং দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার নৌকার ওপর ভরশা রাখতে চাই।
নড়াইলের দুটি আসনে নৌকার প্রার্থী দুজনই হেভিওয়েট প্রার্থী। এ দুটি আসনে লড়াই হচ্ছে বাঘ ও খরগোশের মধ্যে। এই দুটি আসনে যারা নৌকার বিপরীতে নির্বাচন করছেন, এলাকার মানুষ অনেক প্রার্থীকে চেনেনই না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি এই দুটি রাজনৈতিক দলকেই চেনেন জানেন। যেহেতু বিএনপি নির্বাচনে আসছেন না। সেহেতু এই নির্বাচনে নৌকার বিকল্প অন্য কাউকে নিয়েই ভাবছেন না এলাকার জনগণ।
যেমনটি নড়াইল-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি এই আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকায় তাদের পরিবারের রয়েছে ব্যপক জনপ্রিয়তা। এমপি হওয়ার আগে মুক্তি পৌর মেয়রও ছিলেন। তার পিতা মরহুম ইখলাস উদ্দীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই কাছের একজন মানুষ। তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। মরহুম ইখলাস উদ্দীন এই আসনের সংসদ সদস্য ছিলেন। এজন্য নড়াইল-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সকল মানুষ মুক্তির ওপর ভরসা রাখতে চাই।
অন্যদিকে, নড়াইল-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী দেশের সফল ক্রিকেটার ও সফল ক্যাপ্টেন মাশরাফী বিন মর্তুজা। মাশরাফী একজন খেলোয়াড় হিসেবে রয়েছে দেশ-বিদেশে সবার কাছে আকাশ সমান জনপ্রিয়তা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মাশরাফীর ওপর বিশ্বাস রেখে নড়াইল-২ আসনে নৌকার দায়িত্ব দিয়েছিলেন। তিনি এই আসনে আওয়ামী লীগ থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নড়াইলের মানুষের কাছে আবেগ-ভালোবাসার এক নাম মাশরাফী। মাশরাফী দেশ-বিদেশেও যেমন জনপ্রিয়। নড়াইলের মানুষের কাছেও তেমনই জনপ্রিয়। কারণ তিনি প্রথমবার এমপি হয়ে নড়াইলে ব্যাপক উন্নয়ন করেছেন। সেটি স্বাধীনতার পর থেকে অন্য কোনো এমপি কখনো করে দেখাতে পারেনি। এর জন্য এলাকায় সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মাশরাফী বিন মুর্তজা। এ কারণে নড়াইল-২ আসনের জনগণ মাশরাফির বিকল্প কাউকেই মনে করছেন না। মাশরাফী রাজনীতিতে নেমে প্রথম নির্বাচনে যেমনটি ছক্কা হাঁকান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ছক্কা হাঁকাবেন বলে এলাকার মানুষ মনে করছেন। যার কারণে নড়াইল-২ আসনের মানুষ মাশরাফীর ওপর ভরশা রাখতে চাই।
এবারে নড়াইল-১ আসনে সাতজন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লড়াইয়ে রয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি (নৌকা), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল), জাতীয় পার্টির মিল্টন মোল্যা (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট নজরুল ইসলাম (হাতুড়ি), তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদাত হোসেন (দুলু) (মাথাল)।
এদিকে, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক গত ১৯ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে স্বামীকে (নৌকা) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নড়াইল-১ আসন একটি পৌরসভা, ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে কালিয়া উপজেলায় ১৩টি ইউনিয়ন ও নড়াইল সদরে ৬টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-১ (কালিয়া- নড়াইল সদরের একাংশ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ভোটার ২,৭৫,৪০৩ জন। এরমধ্যে ১,৩৯,০১০ পুরুষ এবং ১,৩৬,৩৯৩ জন নারী ভোটার রয়েছেন।
অন্যদিকে, নড়াইল-২ আসনে আটজন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লড়াইয়ে রয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মর্তুজা (নৌকা), ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাঁতুড়ি), স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান (লাঙ্গল) এনপিপির মনিরুল ইসলাম (আম) গণফ্রন্টের লতিফুর রহমান (মাছ), স্বতন্ত্র লায়ন নুর ইসলাম (ঈগল) ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান (মিনার)
গত ৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা শহরের মহিষখোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু পারিবারিক ও শারীরিক সমস্যার কারণ জানিয়ে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন। পাশাপাশি তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
নড়াইল-২ আসন দুটি পৌরসভা, ২০ ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১২টি ইউনিয়ন ও নড়াইল সদরে ৮টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭৩৭ জন। এর মধ্যে ১,৮২,০২৩ পুরুষ ভোটার ও ১,৮৩,৭১১ জন মহিলা ভোটার রয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.