বিবি প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকায় মঙ্গলবার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার মূলদাইড় গ্রামের শাহেদ আহমদ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নড়াইল ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের ভগ্নিপতি ইমরান হোসেন জানান, গতকাল সকাল ১০টার দিকে শাহেদ আহমদ মোটরসাইকেলযোগে কালিয়ায় ফুফুর বাড়িতে যাওয়ার পথে নড়াইল-কালিয়ার সড়কের হাওইখালি ব্রিজের কাছে আসলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে গুরুতর আহত হন শাহেদ। তাকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তর করে। ঢাকায় নেবার পথে ভাঙ্গায় পৌঁছালে তিনি মারা যান।
হাসপাতালের চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, শাহেদের বুকের ৫টি হাড় ভেঙে গিয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় আমরা ঢাকায় পাঠায়।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !