Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১০, ২০২৪

নিখোঁজের দু’দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় নিখোঁজ হওয়ার দুই দিন পর রাবিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাঘারদাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবিয়া বেগম বাঘারদাড়ী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
নিহতের মেয়ে তানজিলা খাতুন জানান, রোববার সন্ধ্যার পর মা কাজের কথা বলতে প্রতিবেশী আশিকুর রহমানের বাড়িতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে প্রতিবেশী তাজউদ্দীনের বাড়ির পাশ থেকে মায়ের ব্যবহৃত টর্চলাইটটি ও জুতা উদ্ধার হয়। তারপর থেকে আমরা গ্রামের প্রতিটি বাড়িতে খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে তাজউদ্দীনের বাড়ির ভিতর টিউবওয়েলের ময়লাযুক্ত পানির গর্তের ভিতর মায়ের মৃতদেহ দেখতে পাই। পরে স্থানীয় লোকজন চৌগাছা থানা পুলিশকে খবর দেন। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করেন।

নিহতের ছেলে আল-আমিন হোসেন জানান, আমার মাকে দীর্ঘদিন যাবৎ নানা ভাবে উত্যক্ত করে আসছিল প্রতিবেশী তাজউদ্দীনের ছেলে বখাটে তামিম হোসেন (২৫)। এ বিষয়টি নিয়ে অতি সম্প্রতি আমাদের সাথে তার ঝগড়া-বিবাদও হয়। ঘটনার দিন মা বাড়ি থেকে বের হওয়ার পর সে তার পিছু নেয়। পূর্ব বিবাদের জের ধরে সে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। ঘটনার পর থেকে বখাটে তামিম হোসেন পলাতক রয়েছে। মায়ের মৃত দেহের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে বলেও জানায় ছেলে আল-আমিন।

এদিকে এদিন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ও স্থানীয় থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চৌগাছা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম

দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার

কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.