বিবি প্রতিবেদক
নির্বাচন পরবর্তী পৃথক সহিংসতায় যশোরে স্বতস্ত্র ঈগল প্রতীকের দু’কর্মীকে মারপিট করেছে প্রতিপক্ষ। মারপিটের শিকাররা হলেন, সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের রিপন হোসেন (৩৯) ও লেবুতলা বাজার এলাকার সাইফুল ইসলাম (৩৫)। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিপন জানান, তিনি ৭ তারিখ নির্বাচনে নিজ গ্রামে ঈগল প্রতীকের কাজ করেছেন। ৮ জানুয়ারি রাতে তিনি ব্যক্তিগত কাজে নারাঙ্গালী বাজারে আসেন। এ সময় মিরাজ, আজিজুল, বাবুসহ অজ্ঞাত ৪/৫ জন তাকে এলোপাতাড়ি মারপিট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, লেবুতলা বাজার এলাকার রিপনও নির্বাচনে ঈগল প্রতীকের কাজ করেছিলেন। একই দিন রাতে তিনি লেবুতলা বাজারে আসলে প্রতিদ্বন্দ্বী দলের সুজনসহ ৫/৬ জন তাকে মারপিট করে। পরে স্থানীয়রা তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, তাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !