Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নেংগুড়াহাট -রাজগঞ্জ রাস্তার গাছ চুরির হিড়িক

banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ সংবাদদাতা
মণিরামপুর উপজেলা নেংগুড়াহাট টু রাজগঞ্জ সড়কের দু’পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লাগানো গাছ রাতের আঁধারে প্রতিনিয়ত কেটে নিয়ে যাচ্ছে চোর চক্র। এসব গাছ চুরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।

মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট টু রাজগঞ্জ সড়কের দেড় কিলোমিটার এলাকার রাস্তার দু’পাশের গাছগুলো মরে গেছে। আর এসব মরা গাছগুলো অবাধে সাবাড় করছে চোরচক্র।

সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর থেকে হওয়া ভারি বৃষ্টির সময় রাতের আঁধারে সড়কের দু’পাশ থেকে বড় বড় মেহগনি গাছ কেটে নিয়েছে চক্রটি। গাছগুলো কেটে নিয়ে গেলেও গাছের ডালপালা সড়কের পাশের ধানি জমিতে ফেলে রাখা হয়েছিল। চুরি যাওয়া এসব গাছের বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের সাথে কথা বলে আরো জানা যায়, গত ৬ মাসে ওই সড়কের অনেক গাছ কাটা হয়েছে। রাতের আঁধারে চোরেরা গাছ কেটে নিয়ে যাচ্ছে। এমনকি প্রভাবশালী এক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে উঠেছে বেশ কয়েকটি গাছ কাটার অভিযোগ।

এদিকে এ সব সড়কে চোর চক্রটি দীর্ঘদিন ধরে গাছ কেটে নিলেও স্থানীয় প্রশাসন ও বনবিভাগ নিরব রয়েছে।

চালুয়াহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হায়াতপুর আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে বলেন, এলাকায় একটি গাছ চোরচক্র (সিন্ডিকেট) গড়ে উঠেছে। তারাই রাতের আঁধারে ধীরে ধীরে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। প্রায় বহুসংখ্যক গাছের গোড়ায় করাতের ধারালো অস্ত্রের চিহ্ন রয়ে গেছে।

চালুয়াহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার হাফেজ আবুল হাসান বলেন, ওই সড়কের গাছ অনেক বছর আগে আমাদের সিবাস সমিতির থেকে লাগানো হয়েছিল। ত

বে গাছগুলো রাতের আঁধারে কারা চুরি করে কাটছে তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বলেন, গাছ চুরির বিষয়ে স্থানীয়রা আমাকে কেউ জানাননি। বিষয়টি দেখছি।

নেংগুড়াহাট -রাজগঞ্জ হিড়িক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের

August 20, 2026

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.