Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম
banglarbhoreBy banglarbhoreJuly 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে এসে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পলাশী স্কুল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষায় জোর দেয়ার আহ্বান জানিয়েছেন পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেই সাথে তিনি আরও উল্লেখ করেন যে শিক্ষকদের সাথে সাথে অভিভাবকদের দায়িত্ব নিয়ে সন্তানের পড়াশুনা ও নিয়মিত স্কুলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বর্তমান কমিটি স্কুলের পড়াশুনার পরিবেশসহ শিক্ষক এবং অভিভাবকদের সাথে যোগাযোগের এক সেতু বন্ধন তৈরি করতে সর্বদা সচেষ্ট থাকবে, যাতে করে ভালো ফলাফলসহ পলাশী স্কুলের সুনাম বৃদ্ধি পায়।

ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা বলেন, মাধ্যমিক বিদ্যালয় পর্যায় থেকেই উচ্চতর শিক্ষার প্রস্তুতি নিতে হবে, তা না হলে আমরা বাংলাদেশে তথা আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে যাবো। একই সাথে পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে দেশের মধ্যে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নিখিল কুমার শীল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব সাঈদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মামুন পিন্টু, সাধারণ সম্পাদক সিয়াম হোসেন। শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি সুজন ভূইয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.