Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি যশোরে জামায়াত ও ইসলামী আন্দোলনের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে যশোরে পৃথকভাবে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই পৃথক মানববন্ধন করা হয়।

এদিন, বেলা ১২টায় প্রেসক্লাব যশেরের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানববন্ধন করে। যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো অপরাধ বা জালিয়াতির সুযোগ থাকবে না। আগামী নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, যশোর জেলা শহর আমীর অধ্যাপক শামসুজ্জামান ও জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক আবুল হাসেম রেজা প্রমুখ।

একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশও যশোরে মানববন্ধন করে। এ মানববন্ধনে মিয়া মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সোয়াইব হোসেন।

তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাক্সিক্ষত মানের নির্বাচন হতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পি.আর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগণের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবি। পিআর নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের দোহাই দিয়ে একটি দলের পক্ষালম্বন করছেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামে আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ. রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাস্টার কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হুসাইন, সদর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল মতিন বিশ্বাস ও সেক্রেটারি মুফতি ওসমান গনি, পৌর সেক্রেটারি ওলিয়ার রহমান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.