Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized জানুয়ারি ১৪, ২০২৫

প্রেমিকের সাথে পালানোর সময় দুর্ঘটনায় প্রেমিকার মৃত্যু : আহত প্রেমিক পুলিশ হাসপাতালে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মনিরামপুরে মাটিটানা ট্রলির সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ অনিমা দাস (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন। খবর পেয়ে আজ সোমবার রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এর আগে আজ দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহত দুই তরুণ উদয় দাস (১৯) ও বাঁধন দাসকে (১৯) পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদয় একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে। আর বাঁধন ওই এলাকার কালিদাসের ছেলে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল হান্নান বলেন, অনিমার সাথে উদয়ের সঙ্গে পূর্ব থেকে জানাশোনা ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিল না এই দুই তরুণ-তরুণী।

এসআই আব্দুল হান্নান বলেন, সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। এরপর নিজেদের মোটরসাইকেলযোগে তারা অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন। তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অনিমার মৃত্যু হয়েছে।

এসআই আব্দুল হান্নান আরও বলেন, আহত দুই তরুণ আমাদের হেফাজতে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

যশোর জেনারেল হাসপাতাল তত্বাবধায়কের পিতার ইন্তেকাল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.