Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

adminbackupBy adminbackupAugust 11, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রেস বিজ্ঞপ্তি

প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান।

বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে ক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে সভায় উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। পরে সিদ্ধান্ত নেওয়া হয় ১২ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে।

এদিন ক্লাব কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে প্রেসক্লাব যশোরের সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকরা ফরম সংগ্রহ করতে পারবেন। সদস্য ফরম বিতরণ করা হবে ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত।

ফরম সংগ্রহের দিন থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে আবেদন ফরম জমা দেয়া যাবে। নির্ধারিত এই সময়ের পর আর কোন ফরম জমা নেয়া হবে না।

যারা সদস্যপদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে স্ব-স্ব প্রতিষ্ঠানের (মিডিয়া) পক্ষ থেকে পাওয়া পাঁচ বছর আগের নিয়োগপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যে মিডিয়ায় কর্মরত তার পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ফরমের সাথে জমা দিতে হবে বলেও সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.