Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বদলে গেল ২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু নাম : খুশি চৌগাছার তিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

banglarbhoreBy banglarbhoreApril 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় রয়েছে যশোরের চৌগাছার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন পরে হলেও বিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ এর নীতি ৪(ক) ও ৫ অনুযায়ী ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২৪৭ প্রতিষ্ঠানের তালিকায় দেখা গেছে, যশোরের চৌগাছা উপজেলার তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। সেগুলো হলো, মাংগীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘মদিনানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’, আগমপুর হোগলডাঙ্গা মাংগীরপাড়া সুরত আলী মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘সুরত আলী মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুটারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

দীর্ঘদিন পরে হলেও বিদ্যালয়ের শ্রুতিকটূ নাম পরিবর্তন হওয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। দীর্ঘদিনের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন তারা। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে মদিনানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাবেক মাংগীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক তৌফিক আহমেদ বলেন, আমাদের স্কুলের নামটি শ্রুতিকটূ ছিল। নামটি বলতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী সবাই বিব্রত হতাম। এ বিষয়ে তিক্ত অভিজ্ঞতাও আছে। সরকার শ্রুতিকটূ নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এজন্য সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। স্কুলের নাম পরিবর্তন করে একটি সুন্দর নামকরণ করা হয়েছে। এজন্য আমরা খুবই খুশি।

রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাবেক চুটারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণ করা হয় ‘রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নতুন নামকরণের প্রস্তাব অধিদপ্তরে পাঠিয়েছিলাম। আজ নতুন নামকরণের প্রজ্ঞাপন জারি হয়েছে। শ্রুতিকটু নাম পরিবর্তন করায় আমরা খুবই খুশি হয়েছি।

গত বছরের ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ জারি করে মন্ত্রণালয়। তখন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সংবলিত। যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার অন্তরায়। তাই এগুলোর নাম পরিবর্তন করা হবে। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.