Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২২, ২০২৫

বর্ষীয়ান বামনেতা ইলাহদাদ খান আর নেই

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
বর্ষীয়ান বামনেতা ইলাহদাদ খান আর নেই
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠতে গিয়ে তিনি বিছানা থেকে পড়ে যান এবং হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে কুইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, নাতি নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিকেল ৩টায় তার মরদেহ যশোর উদীচী প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহের উপরে উদীচী যশোর সংসদের নেতৃবৃন্দ ঊদীচীর পতাকা দিয়ে ঢেকে দেন। পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসন,বিবর্তন যশোর, পুনশ্চ যশোর, কিংশুক সংগীত শিক্ষাকেন্দ্র, বাসদ, মৌমাছি স্কুল, তির্যক যশোর, জনউদ্যোগ যশোর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, মহিলা পরিষদ যশোর, সুরধুনী যশোরসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা তার মরদেহে শ্রদ্ধা জানান। এরপর বাদ আসর তালতলা জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে উদীচী যশোরের উপদেষ্টা ইলাহদাদ খানের মৃত্যুতে শোক জানিয়েছে উদীচী যশোর সংসদের নেতৃবৃন্দ।

ইলাহদাদ খান বর্ষীয়ান বামনেতা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.