Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

banglarbhoreBy banglarbhoreJuly 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের বাঘারপাড়ায় জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সোহান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বন্দবিলা গ্রামের একটি জমিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান একই গ্রামের মেহেদি হাসানের ছেলে। তিনি পেশায় একজন পাওয়ার টিলার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোহান তার পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে যান। ওই সময় জমিতে চাষাবাদের জন্য ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটরের তার ছিড়ে জমির পানিতে পড়ে ছিল। সোহান তার টিলারটি নিয়ে পানিতে প্রবেশ করলে টিলারসহ তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে খাজুরা বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানকার পল্লী চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে যশোর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহানের মামা শহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাগ্নে সকালে জমি চাষ করতে গিয়েছিল। সেখানে পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ছিল।

যার সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। আমরা চাই তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই যেন বাড়িতে নেয়া যায়।’
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত হওয়ার বিষয়ে উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’

খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি এখনো জানি না। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.