Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৯, ২০২৪

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, ছবি তোলাকে কেন্দ্র করে সাংবাদিক লাঞ্ছিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের মীর বাড়ির সামনে কাঁচা সড়কে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার ছবি তোলাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন বিলাল নামে স্থানীয় এক সাংবাদিক।
জানা যায়, স্থানীয় এনামুল হক মীরের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া কন্যা আছিয়া (৯) গতকাল সকাল আটটার দিকে জয়রামপুর মীর বাড়ি জামে মসজিদ থেকে ধর্মীয় পড়া সেরে বাড়ি ফেরার পথে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের পিছনের চাকার আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায়। এ সময় মৃতের সহপাঠিদের চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা শিশুটিকে দ্রুত স্থানীয় আলাদিপুর বাজার রহমত মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত পল্লি চিকিৎসক ইয়াদ আলী লশ্কর তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় মৃতের স্বজনরাসহ স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠলে মুঠোফোনে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত মৃতের বাড়িতে ছুটে আসেন। এ সময় মৃতের স্বজনরা চেয়ারম্যানকে দুর্ঘটনার জন্য দায়িদের সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানালে তিনি সুবিচারের আশ্বাস দেন। ওই সময় স্থানীয় বিলাল নামের এক সাংবাদিক মৃতের ছবি তুলতে গেলে চেয়ারম্যান তিব্বত ও তার ছেলে কাবোর নেতৃত্বে অজ্ঞাত আরও তিন চারজন তার উপর হামলা চালায়। এবং ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদেরকে দুই ঘন্টা আটকে রাখে। পওে ছাড়া পেয়ে সাংবাদিক বিলাল বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। এই মৃত্যুর বিষয় বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ কিছু জানেন না বলে জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.