Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত

adminbackupBy adminbackupAugust 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আ. আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নীতিমালাবহির্ভুত কাজের জন্য মোবাইল ফোনে ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ এবং একটি ফৌজদারি মামলায় কারাভোগের বিষয় উল্লেখ করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সোমবার যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের পত্রে উল্লেখ করা হয়, নীতিমালাবহির্ভুত কাজ করার জন্য মোবাইল ফোনে ২০ হাজার টাকা ঘুষ দাবি করার বিষয়টি প্রতীয়মান হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর সপ্তম অধ্যায়ের সাধারণ আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত ৪৪ ধারা অনুযায়ী অসদাচরণ, দুর্নীতিপরায়ণতা ও প্রতারণার দায়ে দোষী হওয়ার শামিল এবং দণ্ডনীয় অপরাধ।

পত্রে আরও বলা হয়, আ. আলিম ধলগ্রাম ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকাকালে বাঘারপাড়ার আমলী আদালতের সিআর মামলা নং-০৩৪/২৫, স্মারক নং-০৬৪/২৫, তারিখ ২ জুলাই ২০২৫-এর নির্দেশনা অনুযায়ী বাঘারপাড়া থানায় মামলা নং-০৫, তারিখ ১০ জুলাই ২০২৫ দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩০৬(খ)/৩৪ ধারায় করা হয়।

ওই মামলায় আ. আলিম ১৩ জুলাই ২০২৫ আদালতে হাজিরা দিলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি ১৩ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত ১৫ দিন জেলহাজতে ছিলেন। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর সপ্তম অধ্যায়ের সাধারণ আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত ৪০ ধারা অনুযায়ী তাকে প্রশাসনিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

অভিযোগের সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের আবু রায়হান ওরফে মো. রায়হান হোসেনের কাছে আ. আলিম ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে। পরে আবু রায়হান স্থানীয় সরকারের যশোর জেলা উপপরিচালকের (ডিডিএলজি) কাছে অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আ. আলিমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। এরপর জেলা প্রশাসক তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    August 18, 2026

    যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

    August 18, 2026

    সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.