Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

adminbackupBy adminbackupAugust 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
এআই নির্মিত প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে বিজিবি ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও চোরাচালানি মালামালসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা, চার কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। সোমবার যশোর সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (২৮) ও আব্দুল আজিজ (৪৫) নামে দুজনকে আটক করে।

বিজিবি জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, চার কেজি গাঁজা, ৭৯টি শাড়ি, দুটি কম্বল, ৩ দশমিক ৫ কেজি জিরা, ১০ কেজি ফুচকা, ২৫৮টি কসমেটিকস সামগ্রি, একটি মোবাইল ফোন ও ৬৪০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা।

বিজিবি আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের বেনাপোল পোর্ট ও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, রোববার (১৬ আগস্ট) রাতে যশোর কোতোয়ালি মডেল থানার ষষ্ঠীতলা মুজিব সড়ক রেলগেট এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ৭০ পিস ইয়াবাসহ আসাদুজ্জামান ওরফে রনি (৩৮) ও রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেল (৪০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার আসাদুজ্জামানের কাছ থেকে ৪০ পিস এবং রুবেল হোসেনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    August 18, 2026

    সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

    August 18, 2026

    বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.