Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ধানক্ষেত থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
  • মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া
  • এইচএসসি ফল : যশোর বোর্ডে পাসে এগিয়ে সরকারি কলেজ
  • মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর
  • সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না
  • সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ
  • যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
  • চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় কর্মীকে মারপিট ঘটনায় যুবক আটক

banglarbhoreBy banglarbhoreJune 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:

যশোরে বিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মীকে মারপিটে জখমের ঘটনায় দায়েরকরা মামলায় পুলিশ এনামুল গাজী (৩৪) নামে এক যুবককে আটক করেছে। তিনি যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় আরো তিনজনকে আসামি করে মামলা হয়েছে। অন্য আসামিরা হলেন, ওই গ্রামের আসলাম হোসেন (৩৮), ইকরামুল গাজী (৩৬) এবং আসাদ আলী (২১)।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র এজিএম (প্রশাসন) নাবিব আহমেদ সাঈদ এজাহারে উল্লেখ করেছেন, আসামি আসলাম হোসেনের কাছে গত মে ও জুন মাসের দুই হাজার ২শ’ টাকা পাওনা থাকে। সমিতির ওয়ারিং পরিদর্শক ফকরুল ইসলাম (৩৯) বকেয়া পরিশোধের জন্য বারবার তাগিদ দিলেও বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলেও জানিয়ে দেন। গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফকরুলসহ তিনজন কর্মী মানিকদিহি গ্রামের আসলামের বাড়িতে যান এবং বকেয়া বিল পরিশোধের জন্য বলেন। সে সময় আসলাম তাকে গালিগালাজ করে। এতে প্রতিবাদ করলে অন্য আসামিরা মিলে ফকরুলকে মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে অন্যান্য লোকজন এগিয়ে আসলে আসামিরা তাদের ছেড়ে দেয়। পরে ফকরুলকে উদ্ধার করে যশোর জেনারলে হাসপাতালে ভর্তি করা হয়। এবং কোতয়ালি থানায় মামলা করা হয়।
কোতয়ালি থানার এসআই তাপস কুমার আঢ্য জানিয়েছেন, মামলা হওয়ার পর মানিকদিহি গ্রাম থেকে আসামি এনামুল গাজীকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ধানক্ষেত থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

    October 31, 2026

    মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া

    October 31, 2026

    এইচএসসি ফল : যশোর বোর্ডে পাসে এগিয়ে সরকারি কলেজ

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.