Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
  • দুই সন্তানসহ যশোরের দম্পতির মৃত্যু ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের
  • মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
  • বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়
  • মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত 

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে বিধবা হিন্দু নারীর ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে মাদক সেবনের অভিযোগে উঠেছে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমানের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের পাঁচাকড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় ওই নারীর ছেলেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার সুযোগে তিনি বিধবার ঘরে গিয়েছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানির পর গুরুত্বর অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপি ওই নেতার পদ স্থগিত করেছে। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে খলিলুর রহমান দাবি করেছেন, তিনি দলীয় গ্রুপিংয়ের শিকার হয়েছেন।

বিধবা নারী জানিয়েছেন, দুই ছেলে মেয়ে রেখে দুই বছর আগে তার স্বামী মারা গেছেন। ছেলেটি প্রতিবন্ধী হওয়ায় তিনি উপজেলা সমাজসেবা দপ্তরে ছেলের জন্য ভাতার আবেদন করেছেন। এরপর তিনি খলিলুর রহমানের সাথে একাধিকবার ছেলের ভাতার বইয়ের বিষয়ে কথা বলেছেন। খলিলুর রহমান বাড়িতে বই পৌঁছে দেওয়ার কথা বলে ওই নারীকে আশ্বস্ত করেছিলেন।

বিধবা নারী বলেন, গত বৃহস্পতিবার বিকেলে খলিলুর রহমান ছেলের ভাতার বই নিয়ে আমার বাড়িতে এসে ঘরের ভিতরে ঢোকেন। এরপর তিনি আমার কাছে পাঁচ মিনিট সময় চান। আমাকে পাঁচ মিনিট ঘরে বসতে বলেন। এরপর আমার কাছে দিয়াশলাই চান তিনি। তার কথায় আমি ভয় পেয়ে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। এরপর খলিলুর রহমান ঘরের দরজা বন্ধ করে ভিতরে দীর্ঘক্ষণ বসে গাঁজা ও ইয়াবা সেবন করেন।

ওই নারী বলেন, এসব দেখে বাড়ির আশপাশের লোকজন কানাঘুষা শুরু করেন। আমি খুব ভয় পাই। কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে দ্রুত জসিম নামে একজনকে মোবাইল ফোনে ডেকে আনি। জসিম এসে দীর্ঘক্ষণ বারান্দায় বসে থেকে চলে যান। তারপরও খলিল নামের ওই ব্যক্তি ঘর থেকে বের হয়নি। পরে আরও লোকজন আসলে দরজা খুলে বেরিয়ে চলে যায় খলিল।

ওই নারী বলেন, আমি খুব ভয় পাচ্ছি। মনে হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে আমার এখানে থাকা হবে না।

স্থানীয়রা বলছেন, এর আগেও খলিলুর রহমানের বিরুদ্ধে জেলা কমিটির কাছে বহু অভিযোগ জমা পড়েছে। বিষয়টি দিয়ে তদন্তও হয়েছে। এর আগে গত পাঁচ আগস্টের পর নেহালপুর ইউনিয়ন বিএনপির এই নেতার আপন ভাইপো সাইফুল ইসলামের বিরুদ্ধে এক জামায়াত নেতার মাছ লুটের অভিযোগ উঠেছিল। তখন খলিলুর রহমান ভাইপোকে নির্দোষ দাবি করেছিলেন।

এদিকে, অভিযোগের বিষয়ে খলিলুর রহমান বলেন, আমি বৃহস্পতিবার ওই নারীর ছেলের ভাতার বই নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম। সেখানে ১০ মিনিট বসে আমি চলে এসেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না। আমি দলীয় গ্রুপিংয়ের শিকার।

মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে সালিস করে টাকা নেয়াসহ ১২টি অভিযোগ জমা পড়েছে। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলার কাগজ আমি হাতে পেয়েছিলাম। এসব নিয়ে সম্প্রতি খলিলুর রহমানের বিরুদ্ধে তদন্ত করেছেন জেলা কমিটি।

আসাদুজ্জামান মিন্টু আরও বলেন, খলিলুর রহমানকে নিয়ে এক নারী সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর হয়তো জেলা কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন।’

পদ স্থগিত বিএনপি নেতা মণিরামপুর মাদক সেবন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    October 19, 2026

    মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ

    October 19, 2026

    দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.