Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
  • যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ডাকাতি মামলায় যশোরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ খালাতো ভাইয়ের বিরুদ্ধে
  • কেশবপুরে নিহত স্বামী-স্ত্রীর পরিচয় সনাক্ত পুলিশের ধারণা হত্যাকাণ্ড
  • ধর্ষণচেষ্টা : অভিযোগে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার দাবিতে অভয়নগরে মানববন্ধন
  • যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
রান্না ঘর

বিশ্বের সবচেয়ে দামি ৫ খাবার

banglarbhoreBy banglarbhoreApril 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

খাবারের জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন? এটি অবশ্য নির্ভর করে আপনি কতটা ভোজন রসিক তার ওপর, সেইসঙ্গে সামর্থ্যের বিষয়টি তো রয়েছেই। কিন্তু আপনার যদি পয়সা খরচ করতে তেমন কোনো অসুবিধা না থাকে এবং সেইসঙ্গে নতুন সব খাবারের স্বাদ পেতে পছন্দ করেন তবে খেতে পারেন বিশ্বের সবচেয়ে দামী খাবারগুলো। আর যদি নাও খেতে চান, অন্তত জেনে নিতে পারেন সেগুলো সম্পর্কে। চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামী খাবার কোনগুলো-

ইতালীয় আলবা ট্রাফেল
বিশ্বের দামি সব খাবারের তালিকায় সবার উপরে রয়েছে ইতালীয় আলবা ট্রাফেলের নাম। এই খাবার দামি হিসেবে দখল করেছে প্রথম স্থান। এটি কী জানেন? এটি আসলে এক ধরনের ছত্রাক। শুনে অবাক হচ্ছেন? আবার সব ট্রাফেলের মধ্যে এটিই নাকি সেরা। দাম শুনবেন না? এর দাম হলো মাত্র ১ লক্ষ ৬০ হাজার ডলার। খাবেন নাকি?

আলমাস ক্যাভিয়ার
এমনিতেই ক্যাভিয়ার খুব দামি। আলমাস ক্যাভিয়ারের যদি কোনো ডিশ অর্ডার করেন তাহলে আপনাকে খরচ করতে হবে ২৫ হাজার ডলার। সামুদ্রিক এক ধরনের মাছের ডিমকে ক্যাভিয়ার বলা হয়। তবে এই ডিম সংগ্রহ করার জন্য যেতে হয় সমুদ্রের নিচে। এই পদ্ধতি অত্যন্ত কষ্টসাধ্য। অন্য একটি কারণ হলো এটি ২৪ ক্যারেট সোনার বাক্সে বিক্রি করা হয়। বুঝতেই পারছেন, এটি কেন এত দামি!
দ্য ফ্রোজেন হাউট চকোলেট
একটি আইসক্রিমের দামই ২৫ হাজার ডলার। আর সেটি খেতে চাইলে আপনাকে যেতে হবে যুক্তরাষ্ট্রে। দ্য ফ্রোজেন হাউট চকোলেট মিলবে সেখানেই। এই আইসক্রিমের মধ্যে থাকে ভোজ্য স্বর্ণ। যে পাত্রে এই চকোলেট পরিবেশন করা হয় তাতে স্বর্ণ এবং হীরা দিয়ে ডিজাইন করা থাকে। যে কারণে জায়গা করে নিয়েছে বিশ্বের দামি খাবারের তালিকায়।

ওয়াগইউ স্টেক
জাপানি গরুকে বলা হয় ওয়াগইউক। প্রথমে গরুকে বিয়ার খাওয়ানো হয় এরপর তাকে ম্যাসাজ দেওয়া হয়। ফলে মাংস সুস্বাদু হয়। জাপানের সব নামিদামি রেস্তোরাঁতে এই গরুর মাংসের স্টেক পাওয়া যায়। এর স্টেক খেতে হলে পকেট থেকে খরচ করতে হবে মাত্র ২৮ হাজার ডলার।

সামন্দরি খাজানা কারি
বিশ্বের দামি খাবার পাওয়া যায় ভারতেও। মুম্বাইয়ের সামন্দারি খাজানা কারির কথা নিশ্চয়ই জানেন? এর দাম তিন হাজার ২০০ ডলার। স্লামডগ মিলিনিয়র অস্কার পাওয়ার পর উদযাপনের জন্য মুম্বাইতে সামন্দারি খাজানা কারি বানানো হয়। এটা আসলে সি ফুড। এর মধ্যে সবচেয়ে বড় কাঁকড়া, সাদা ট্রাফেল, বেলুগা ক্যাভিয়ার এবং চারটি স্কটিশ চিংড়ি ব্যবহার করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অল্প সাজেই বদলে যাবে ঘরের সৌন্দর্য

    October 23, 2026

    কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত জীবননগরের নারীরা

    November 20, 2025

    আত্মবিশ্বাসে সাবলম্বী হওয়ার মুক্ত মঞ্চ: ‘অপরাজিতা’র মিটআপ অনুষ্ঠিত

    October 31, 2025
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.