Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ব্যাক বেঞ্চার : ক্ষুধার্থদের মুখে হাসি ফোটালো

banglarbhoreBy banglarbhoreJanuary 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
বেঁচে থাকার সংগ্রামে সবাই ক্লান্ত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ মুহূর্তে কে কার খবর রাখে ? এরই মাঝে যশোর শহরে আরএন রোডে অতিদরিদ্রদের মুখে প্রতি মাসে একবেলা খাবার তুলে দিতে নিরন্তর ছুটে চলেছে একদল তরুণ। ‘খাবার আছে যতক্ষণ পরিবেশন করা হবে ততক্ষণ’ স্লোগানে ব্যাক বেঞ্চারের মেজবান সদস্যরা টানা ৫ মাস অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিয়ে আসছেন।
যেখানে প্রতি মাসের প্রথম শুক্রবার শহরের বিভিন্ন জায়গা থেকে আসা অসহায় ক্ষুধার্তদের বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো হয়। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার দ্বিতীয় গতকাল শহরের আর এন রোড এলাকায় সেই আয়োজনটি করেছিল তরুণদের ওই দলটি।
মাসে একদিন এখানে তৃপ্তি সহকারে এক বেলা খেতে পেয়ে আনন্দ প্রকাশ করেন অনেকে। ব্যাক বেঞ্চারের মেজবানে খেতে আসা অনেকেই বলেন, আমরা ভালো মানের খেতে পাই না। মাসের প্রথম গতকাল আশায় থাকি যে মেজবানে গিয়ে পেট ভরে ভালো উন্নতমানের খাবার খাব।
ব্যাক বেঞ্চারের মেজবানের সদস্য ওদুদ জানান, কয়েক জন বন্ধু মিলে ৫ মাস আগে ৬০ থেকে ৭০ জনের খাবার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিলো। এখন সেটা ৩০০ পার হয়েছে, ক্রমান্বয়ে এই ধারা আরো বাড়তে থাকবে।
ব্যাক বেঞ্চারের আরেক সদস্য লেলিন বলেন, সামনে আমাদের উদ্দেশ্য মাসে একদিন নয় সপ্তাহে একদিন অসহায় ক্ষুধার্থদের বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো। এভাবে যদি সবাই অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের সমাজে অনেকের দুঃখ দুর্দশা কিছুটা হলেও কমে যাবে।
ব্যাক বেঞ্চারের মেজবানের অদম্য তরুণদের স্বপ্নটা ভিন্ন। অসহায়, অবহেলিত, যেকোন মহামারী ও সুন্দর সমাজ গঠন করাই তাদের লক্ষ্য। করোনাকালেও তারা অক্সিজেন সিলিন্ডার, খাদ্যসামগ্রী নিয়ে মানুষের পাশে ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.