Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভবদহের কৃষকদের হয়রানি বন্ধের দাবিতে চিঠি

banglarbhoreBy banglarbhoreFebruary 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ভবদহ অঞ্চলের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত কৃষিঋণ বিতরণে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে, সরকারি নির্দেশনা অনুযায়ী সহজ শর্তে কৃষকদের ১০ হাজার টাকা করে কৃষিঋণ দেয়ার কথা থাকলেও বেশ কয়েকটি ব্যাংক এই ঋণ বিতরণে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ভবদহ এলাকার জনপদের সার্টিফিকেট মামলা, হয়রানি বন্ধ ও চড়া সুদে ঋণ মওকুফসহ তিন দফা দাবিতে কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের কাছে চিঠি দিয়েছে জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি জেলা শাখা। রোববার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু নেতাকর্মীদের সাথে নিয়ে এই চিঠি দেন।

চিঠিতে বলা হয়েছে, কিছু ব্যাংক কৃষকদের ঋণ প্রক্রিয়াকরণে জটিলতা সৃষ্টি করছে এবং হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে। ফলে কৃষকদের কৃষি কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, জলাবদ্ধ ভবদহ জনপদে ব্যাংক ঋণ, এনজিও ঋণ আদায় আপাতত স্থগিত ও সার্টিফিকেট মামলা হয়রানি বন্ধ করতে হবে। সারাদেশে কৃষি ঋণের সুদ শতভাগ মওকুফ করতে হবে। জলাবদ্ধ ভবদহ জনপদের ২০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে হবে এবং সারাদেশে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করতে হবে।

চিঠিতে দ্রুত সময়ের মধ্যে দাবিসমূহ মানা না হলে বৃহত্তর ও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়েছে।
চিঠি প্রদানের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, জেলা কমিটির নেতা অনিল বিশ্বাস, শাহাবুদ্দিন বাটুল, পলাশ বিশ্বাস, সাধন বিশ্বাস, কানু বিশ্বাস, দিলীপ বৈরাগী প্রমুখ। চিঠি গ্রহণ করেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক (যশোর অঞ্চল) এনায়েত করিম।

কৃষকদের চিঠি দাবিতে বন্ধের ভবদহের হয়রানি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.