Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিনোদন

ভেঙে গেল আদিত্য-অনন্যার প্রেম!

banglarbhoreBy banglarbhoreApril 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিনোদন ডেস্ক :

বলিউডের অনেক জনপ্রিয় তারকা কিংবা স্টারকিডই প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু শুরুতে কেউই মুখ খুলতে চান না। অনেক জলঘোলা করার পর সম্পর্কে সিলমোহর দেন তারা। এমনই এক প্রেমিকযুগল অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুর।
তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠার পরও তারা বিষয়টি খোলাসা করতে চাননি। বরাবরই চুপ থেকেছেন দুজনই। সম্পর্কের কথা স্বীকার না করলেও মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে আদিত্য-অনন্যাকে। এমনকি বিদেশেও সময় কাটিয়েছেন তারা।
অবশেষে করণ জোহরের কফি কাউচে এসে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অনন্যা। তবে নতুন খবর হলো— বছর না ঘুরতেই নাকি ভেঙে গেছে আদিত্য-অনন্যার প্রেমের সম্পর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর করা একটি পোস্টই মূলত উস্কে দিয়েছে এই জল্পনা।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের হাতে লেখা একটি নোটের ছবি পোস্ট করেছেন অনন্যা। সেখানে জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে নানা কথা লেখা রয়েছে।
অনন্যা লিখেছেন— ‘সে যদি তোমার হয় তবে অবশ্যই ফিরে আসবে। এসব কিছুই ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি তুমি এটি গ্রহণ না করো, তবে দূরে পাঠিয়ে দিতে পার। যদি এটি তোমার হয় তবে ফিরে আসবে। যদি তুমি বিশ্বাস করতে পার যে এটা আসলে তোমার, তাহলে সে তোমার জন্যই সৃষ্টি হয়েছে।
কখনও যদি তোমার মনে হয়, এত সুন্দর জিনিস তোমার হতেই পারে না, তাহলেও এটা কখনোই তোমার অংশ নয়। কারণ সবকিছু তোমার আত্মার সঙ্গে জুড়ে থাকতে পারে না।’
অনন্যার এমন পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। আদিত্য ও তার সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে সেটা সময়ই বলে দেবে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পছন্দ করেন অনেকেই, তবু প্রেমের প্রস্তাব পান না নাজিফা তুষি!

    October 14, 2026

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.