মহেশপুরে প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি কম্বল উদ্ধার করেছে বিজিবি’র ৫৮ ব্যাটালিয়ন সদস্যরা। গতকাল বিকেল পৌনে ৪টার দিকে মহেশপুর সীমান্তবর্তী মকরধজপুর গ্রামের কলাবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ভারত থেকে একটি প্লাস্টিকের বস্তায় কিছু অবৈধ মালামাল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এবং ব্যাটালিয়নের উপপরিচালক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে পৃথক টিম চোরাচালানীদের ধাওয়া করলে তারা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা বস্তার ভেতরে একটি আধুনিক বিদেশি পিস্তলসহ চারটি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি কম্বল উদ্ধার করেন।
আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দ্রব্য মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মাসুদ পারভেজ রানা।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !