Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় জামানত হারালেন আটজন

banglarbhoreBy banglarbhoreJanuary 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রমেশ চন্দ্র মাগুরা থেকে
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে ১১ প্রার্থীর মধ্যে আটজনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের এ জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন দুটি আসন থেকে প্রতিদ্বন্দিতা করে দুটিতেই জামানত হারিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে মোট ১১ জন প্রার্থী অংশ নেন। এ মধ্যে মাগুরা-১ আসনে পাঁচজন ও মাগুরা-২ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ দুটি আসনে ১১ জনের মধ্যে আটজনই জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন, মাগুরা-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (প্রাপ্ত ভোট ৫ হাজার ৯৭৩), জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাইফ (প্রাপ্ত ভোট ২ হাজার ৩৪৩), তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় রনি (প্রাপ্ত ভোট ৮৬৮ ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিন বিল্লা (প্রাপ্ত ভোট ৬৫৪)। এ আসনে ভোটের শতকরা হার ৫০.০১ শতাংশ।
অপরদিকে মাগুরা-২ আসনে জাতীয় পার্টির মো. মুরাদ আলী (প্রাপ্ত ভোট ১৩ হাজার ২৬২), স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান (প্রাপ্ত ভোট ৬ হাজার ৪৪ ),বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (প্রাপ্ত ভোট ১ হাজার ১২৮), তৃণমূল বিএনপির মো. আখিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬৩৪) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আসাদুজ্জামান (প্রাপ্ত ভোট ৪১৪)। এ আসনে ভোটের শতকরা হার ৪৭.২৮ শতাংশ।
প্রসঙ্গত, মাগুরা-১ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট এবং মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার এক লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.