Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাশরাফীকে মন্ত্রিসভায় রাখার দাবি নড়াইলবাসীর

banglarbhoreBy banglarbhoreJanuary 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিজয়ের খবরের পর রাত থেকে বিভিন্ন স্থান থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিতরণ করা হয় মিষ্টি। আর এর সঙ্গে সঙ্গেই নড়াইলবাসী দীর্ঘদিনের দাবি মাশরাফী বিন মুর্তজাকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্তু নড়াইল জেলায় কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মুর্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। এলাকার উন্নয়নে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে পুনরায় মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মুর্তজা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। গত ২৪ ডিসেম্বর ভোটের মাঠে এসে মাত্র ১৪ দিনে নির্বাচনী এলাকার প্রতিটি এলাকা চষে বেড়ান। ভোটারও তাদের কথা রেখে তাকে বিপুল ভেটে বিজয়ী করেন।
প্রকাশিত ফলে মাশরাফী বিন মুর্তজা পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান। তিনি পেয়ছেন মাত্র ৪ হাজর ৪১ ভোট। ১ লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাশরাফী বিন মুর্তজা।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন বলেন, মাশরাফী দেশের ক্রিকেটের একজন সফল ক্যাপ্টেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনে এমপি হওয়ার পর থেকে এলাকায় অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ হয়েছে। যেটি স্বাধীনতার পর কোনো এমপি করে দেখাতে পারেনি। এজন্য আমরা আমাদের মানবিক এমপি মাশরাফীকে এবার মন্ত্রী হিসেবে দেখতে চাই।
দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন, সংসদ সদস্য মাশরাফী বিগত পাঁচ বছরে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মাশরাফীকে মন্ত্রিত্ব দিলে নড়াইলসহ সারা দেশে উন্নয়নের ধারা আরও গতি পাবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম বলেন, নড়াইলের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানকার মানুষ কখনো নৌকার বিরুদ্ধে যায়নি। প্রধানমন্ত্রীর কাছে নড়াইলবাসীর দাবি, একজন সৎ, যোগ্য, ন্যায়বান ব্যক্তি মাশরাফী বিন মুর্তজা এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চায়। আশা করছি প্রধানমন্ত্রী নড়াইলবাসীর চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে মাশরাফীকে মন্ত্রিত্ব দেবেন।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদ হাসান বলেন, মাশরাফী আমাদের প্রাণ, আমাদের আবেগ। আমরা এবার মাশরাফীকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।
বিজয়ী হয়ে মাশরাফী নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মন্ত্রিত্ব দেয়া না দেয়া প্রধানমন্ত্রীর বিষয়। আমি সংসদ সদস্য ছিলাম। নতুন করে জনগণ পুনরায় নির্বাচিত করেছে। তাদের জন্য কাজ করতে চাই, যাতে নড়াইলের মানুষ ভালো থাকে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.