Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির ইইই বিভাগের যুগপূর্তি উদযাপিত

banglarbhoreBy banglarbhoreFebruary 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিবেদক
আনন্দ শোভাযাত্রা, পায়রা উড়ানো, কেক কাটা, খেলাধুলা সহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক যুগ পূর্তি ও ইইই ডে পালন করা হয়েছে।আজ (শনিবার) সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ।
‘ইইই ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী ও যবিপ্রবির অন্যতম একটি বিভাগ। আশা করি, ইইই বিভাগের আধুনিক ল্যাব সুবিধা ও যুগোপযোগী কারিকুলাম পঞ্চম শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি এবং ভিশন-২০৪১ বাস্তবায়নে কার্যকরি ভূমিকা পালন করবে। যদিও গবেষণায় ইইই বিভাগের অবদান লক্ষ্যণীয়, এ বিভাগ আরাও ভালো করবে এই প্রত্যাশা করি।
ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান বলেন, ইতিমধ্যে পঞ্চম শিল্প বিপ্লবের কথা বিবেচনায় নিয়ে আমরা আমাদের কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন সাধন করেছি। এছাড়া, সম্প্রতি ইইই বিভাগে সাইবার ফিজিক্যাল সিস্টেমস কাম এনার্জি রিসার্চ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে, যা দক্ষ ইইই গ্রাজুয়েট ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, ড. মো. মজনুজ্জামান, সহকারী অধ্যাপক মো. আল-আমিন, প্রভাষক মো. তারেকুজ্জামান, নাজমুল হাসান, জাহেদুল ইসলাম, শুভ দেবসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। উল্লেখ্য যে, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর মাধ্যমে যবিপ্রবিতে ইইই বিভাগের যাত্রা শুরু হয়। তাই এই দিনটিকে ‘ইইই ডে’ হিসাবে প্রতিবছর উদযাপন করা হয়। এবারের ৮ ফেব্রুয়ারি যবিপ্রবির সাপ্তাহিক ছুটি থাকায়, দিবসটি ১০ ফেব্রুয়ারি পালন করা হলো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.