Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৪

যবিপ্রবির ৬ শিক্ষার্থীর হল ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

যবিপ্রবি সংবাদদাতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফট অপারেটর পদে চাকরি প্রার্থী অপহরণ ও সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক ছিনতাইয়ের ঘটনায় ৬ শিক্ষার্থীর আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে যবিপ্রবি প্রশাসন। অপহরণ কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি অভিযুক্ত শিক্ষার্থীদের আজীবন বহিস্কারের সুপারিশ করলেও রিজেন্ট বোর্ডের (সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম) ৯৯তম সভায় অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়।

গত ৫ জুন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয় অধিকতর তদন্ত চলাকালীন অভিযুক্তরা আবাসিক হলে অবস্থান করতে পারবে না। শুধুমাত্র ছাত্রত্ব আছে কেবলমাত্র তারাই ক্যাম্পাসে এসে চলমান ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। একই সাথে বহিস্কৃতরা কোন অবস্থাতেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না। সেই সাথে এ আদেশ অমান্যকারীদের আজীবন বহিস্কারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোঃ বেলাল হোসেন (রোল: ২১২০২৩), পিইএসএস বিভাগের নৃপেন্দ্র নাথ রায় (রোল: ১৮১২০৫), ফার্মেসি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জিএম রাইসুল হক রানা (২২১০০১), পিইএসএস বিভাগের মুশফিকুর রহমান (১৯১২২০), ফাহিম ফয়সাল লাবীব (১৮১২০৮) ও মোঃ আবু বক্কার (২০১২১৯)।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, শৃঙ্খলা কমিটি আজীবন বহিষ্কারের সুপারিশ করলেও রিজেন্ট বোর্ডের সভায় অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে তাদের কেউ আরোপিত শর্ত ভঙ্গ করলে এটি আর অধিকতর তদন্তের প্রয়োজন হবে না, সরাসরি পরবর্তী রিজেন্ট বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ই ডিসেম্বর যবিপ্রবিতে লিফট অপারেটর পদে চাকরি প্রার্থী অপহরণ ও হার্ড ছিনতাইয়ের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলাও দায়ের করেন ভুক্তভোগী এক চাকরি প্রার্থী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.