Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম

দাবি না মানলে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুমকি
banglarbhoreBy banglarbhoreAugust 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল ‘মার্চ টু প্রশাসনিক ভবন’ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে শনিবারের মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দেন।

বুধবার বেলা সাড়ে এগারোটায় যবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল ‘মার্চ টু প্রশাসনিক ভবন’ নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সে সময় তারা উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দেন অন্যথায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। সমাবেশে বক্তারা উপাচার্যসহ, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদ সহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবি করেন।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ উসামাহ বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের মদদপুষ্ট যবিপ্রবি ভিসি বিগত ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর হামলায় সহযোগিতা করেছে তাই আমাদের এই আন্দোলনের প্রধান দাবি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার ভিসিসহ প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষর সমিতি সভাপতিসহ সকল দালাল সিন্ডিকেটদের পদত্যাগ করতে হবে। এছাড়াও কোন ধরণের রাজনৈতিক দলের জায়গা এই বিশ্ববিদ্যালয়ে আমরা চাই না।

যদি উপাচার্য পদত্যাগ না করেন তবে আগামী শনিবার থেকে আমরা কঠোর আন্দোলনে যাবো। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সজীব হোসেন বলেন, যবিপ্রবি উপাচার্য তার মেয়াদ কালীন সময়ে যে উন্নয়ন গুলো করেছে সেগুলো ছিল বিগত উপাচার্য সাত্তার স্যারের আমলের। উপাচার্য স্যারের কাছে যখন আমরা কোন দাবি নিয়ে যেতাম তখন তিনি মিথ্যা আশ্বাস দিতেন কিন্তু তিনি সেটা বাস্তবায়ন করেননি। এই মিথ্যুক দুর্নীতিবাজ ভিসিকে আমরা চাই না। ভিসি’র উদ্দেশ্যে বলতে চাই, আপনি জানেন পতনের চেয়ে পদত্যাগ উত্তম তাই স্বসম্মানে পদত্যাগ করুন।

কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী উর্মী বলেন, আমরা কোন রাজনৈতিক দলের থেকে এই আন্দোলন করছি না। আমাদের বিরুদ্ধে এরকম গুজব ছড়ানো বন্ধ করুন। সাধারণ শিক্ষার্থীদের কোনো ট্যাগ দিলে তারা তাদের কর্মসূচি থেকে সরে যাবে না। আমাদের সাধারণ শিক্ষার্থীর আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তাদের প্রত্যেকে জবাবদিহিতার আওতায় আনা হবে। উপাচার্যের বিরুদ্ধে লিফট দুর্নীতি, শিক্ষক নিয়োগ বাণিজ্যসহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা চাই এমন একজন শিক্ষার্থীবান্ধব ভিসি আসুক যিনি আমাদের কথা শুনবে।

এছাড়াও মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফি, দোলেনুর, আকিব ইবনে সাঈদ, ইসমাঈল, সুমন আলী প্রমুখ। গত মঙ্গলবার একই দাবিতে যবিপ্রবিতে বঙ্গবন্ধু ম্যাুরাল, শেখ হাসিনা ম্যাুরাল, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের বঙ্গবন্ধুর নাম ও বঙ্গবন্ধু একাডেমিকের গ্যালারির সামনে ছবি ভাস্কর্য্য ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্ররা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.